
স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৯ বছর পর অবশেষে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি এস এম সাব্বির আহম্মেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৯ বছর পর ঘোষিত ৬১ সদস্যের মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আব্দুল্লাহ্ আবু সাঈদকে। এছাড়া কমিটিতে মোঃ আশিক মাহমুদ, মোঃ গোলাম মোস্তফ, মোঃ মিল্লাত মণ্ডল, মোঃ সোয়েব হোসাইন সাগর, মোঃ জাহিদ হাসান, মোঃ ফুয়াদ হাসানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকিদের সদস্য করা হয়েছে।
সদস্যরা হলেন- মোঃ রাফিউল ইসলাম রাব্বি, মোঃ শাহাদত হোসেন, মোঃ আহসান হাবীব, মোঃ সাজেদুল জীবন, চন্দন কুমার, মোঃ নীরব হোসেন রানা, মোঃ মুন্না মিয়া, মোঃ হাসানুজ্জামান রতন, মোঃ শাহ নেওয়াজ সংগ্রাম, মোঃ রিফাত নবী, মোঃ আশরাফুর ইসলাম রুবেল, মোঃ ইমন মিয়া, মোঃ নিয়ামুল কবীর নয়, মোঃ শরিফুল ইসলাম পাভেল, মোঃ ফয়সাল মিয়া, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান, মোঃ রাব্বি হাসান রাজ, মোঃ বাপ্পি মিয়া, মোঃ মিশকাত মিয়া, মোঃ আউয়াল মিয়া, মোঃ হাসান, মোঃ মেহেদী হাসান, মোঃ রাকিব উল ইসলাম, মোঃ সিফাত মিয়া, মোঃ মুরাদ মিয়া, মোঃ ফরহাদ মিয়া/মুরাদ রাজা, মোঃ রুপম, মোঃ গালিব, মোঃ নাঈম, মোঃ নুনু, মোঃ রাকিব ১, মোঃ রোমান, মোঃ শামীম, মোঃ মামুন, মোঃ সজীব, মোঃ রাকিব, মোঃ সাজ্জাদ, মোঃ সুমন, মোঃ সৈকত, মোঃ রাব্বী ২, প্রতি চন্দ্র সরকার, সাগর কুমার বর্মণ, মোঃ শাকিল আহমেদ, মোঃ সুখু মিয়া, শ্ৰী শুভ চন্দ্র, মোঃ পলাশ মিয়া, সুমন চন্দ্র বর্মণ, মোঃ রুহুল আমিন, মোঃ মনিরুজ্জামান, মোঃ সিহাব, মোঃ সামিউল ও মোঃ নাফিউল।
এদিকে, দীর্ঘ ১৯ বছর পর মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় বৃহস্পতিবার শেষ বিকালে মহাসড়ক সহ উপজেলা পরিষদ চত্বরে আনন্দ র্যালী করেছে সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্যরা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.