স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০.১২.২০১৯) দুপুরে এই সেবা কার্যক্রমের উব্দোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যন সাইদুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, শঠিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাহুর রহমান মঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।
এসময় দূর্গাপুর ইউনিয়নবাসির দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে এলজিএসপির অর্থায়নে ১৬ লাখ ৮৫ হাজার টাকা ব্যায়ে কেনা এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে, ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত জামে মসজিদ ভবন উব্দোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.