
স্টাফ রিপোর্টার:
নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে মিঠাপুকুর ছাত্র উন্নয়ন পরিষদ। শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানব বন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন মিঠাপুকুর ছাত্র উন্নয়ন পরিষদের আহ্বায়ক আমিল আবতাহী, সদস্য সচিব হাসিন তাজমিন, যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক হোসেন দোলন, যুগ্ম সদস্য সচিব সরোয়ার হোসেন, অমিত বর্মন, মুনতাহা রাতুল প্রমুখ। বক্তগণ নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.