
স্টাফ রিপোর্টার ||
রংপুরের মিঠাপুকুরে নবাগত ইউএনও'র সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় মিঠাপুকুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার।
এসময় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রকিবুল হাসান, প্রেসক্লাবের আজীবন সদস্য চেংমারী ইউপি চেয়ারম্যান মো: রেজাউল কবীর টুটুল, খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক মো: শামীম আখতার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, সিনিয়র সদস্য মোতাহার হোসেন, মনিরুজ্জামান বিজয়, হাফিজুর রহমান মানিক, শাহিন মন্ডল ও বিপ্লব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বাবুলাল মার্ডি ও শ্রী বিপুল চন্দ্র।
প্রসঙ্গত. গত ৭ জানুয়ারী সাবেক ইউএনও ফাতেমাতুজ জোহরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকে পদটি শূণ্য হয়ে যায়। তারপর থেকে প্রায় পাঁচ মাস ধরে ইউএনও হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিন। বৃহস্পতিবার (১ মে) নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৫ তম বিসিএস ক্যাডারের রকিবুল হাসান। তিনি এরআগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.