মিঠাপুকুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
পুলিশের কর্মকান্ড নিয়ে জনগণ মোটেও সন্তোষ্ট নয়। পুলিশের বিরুদ্ধে মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, তা পুলিশকেই পাল্টাতে হবে। শনিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি আরো বলেন, পুলিশকে জনগণের উপলব্ধি বুঝতে হবে। এখন থেকে কোন ব্যক্তি থানায় গেলে আর হয়রানী ও নির্যাতনের শীকার ও লাঞ্ঝিত হবেনা। দ্রুত সময়ে সেবা পাবে। ’ পুলিশের কোন খারাপ খবর যেনো এসপির চেয়ারে না যায়। আর খারাপ খবর গেলে আপনাদেরও খুব খরাপ খবর আছে।
মিঠাপুকুর থানার আয়োজনে শঠিবাড়ি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শঠিবাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, উপাধ্যক্ষ হাশেম আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.