
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমানের নেতৃত্বে এই আনন্দ মিছিল করা হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাশেক রহমান ছাড়াও রংপুর মহানগর আওয়ামী লীগের সম্পাদক তুষার কান্তি মন্ডল, উপজেলা সভাপতি মিন্টু মিয়া, মহানগর ছাত্র লীগের সম্পাদক শেখ আসিফ, উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন,চেয়ারম্যান ইদ্রীস মন্ডল, সাইদুর রহমান তালুকদার, শিক্ষক নেতা মকছেদুল হক মন্ডল, যুব নেতা মোন্নাফ হোসেন, এনামুল হক সহ স্হানীয় নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.