
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হওয়ায় রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগ নেতা ও টক শো ব্যক্তিত্ব রাশেক রহমানকে গণ সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসতে থাকে। দুপুরের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পরিষদ চত্বর ও আশপাশের এলাকায়। গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।
আরো পড়ুন: মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১
প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত আওয়ামী লীগ নেতা ও টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, যুবলীগের আহবায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন, কৃষক লীগের আহবায়ক ফয়জার রহমান খান, মহিলা লীগের আহবায়ক দিলনাহার বেগম শান্তি, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন মিলু প্রমুখ।