
স্টাফ রিপোর্টার:
এবারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রংপুরের মিঠাপুকুর উপজেলায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে পাইকান উচ্চ বিদ্যালয়।
এ বছর ওই বিদ্যালয় থেকে মোট ৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার শতভাগ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৯ জন।
এ বিষয়ে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকরা একটি পরিবারের মতো কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের সময় অতিবাহিত হয়। অর্থাৎ সকলের প্রচেষ্টার মাধ্যমে আমরা একসাথে এগিয়ে চলি এবং একটি ভালো ফলাফল অর্জনে সক্ষম হই।
তিনি আরো বলেন, পরীক্ষায় ভালো ফল লাভের পাশাপাশি একজন শিক্ষার্থী যেন ভালো মানুষ হয়ে জীবন গড়তে পারে সে ব্যাপারেও পাইকান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট থাকে। এ জন্য নিয়মিত পড়াশুনার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান ও গনিত মেলাসহ বিতর্ক প্রতিযোগিতার মধ্যদিয়ে সকল প্রকার সহ-শিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
তিনি পাইকান উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে প্রতিটি পরীক্ষায় আরও ভালো ফলাফল করার আশা প্রকাশ করেন এবং বর্তমান করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে শিক্ষার্থীসহ সকলকে নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহবান জানান।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.