
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে প্রথম করোনা আক্রান্ত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৭) বাড়িতে চিকিৎসা শেষে পরিপূর্ণ সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় জানান, মিঠপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বাসিন্দা এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশি সাজ্জাদ হোসেন গত ৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিল। সে নারায়নগঞ্জে আত্মিয়ের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে করোনা ভাইরাস বহন করে নিয়ে আসে।
রংপুর স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে তাকে ২১ দিন নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হয়। তাকে বুধবার বিকেলে সুস্থ্যতার ছাড়পত্র দেওয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার