
স্টাফ রিপোর্টার:
রংপুরের শঠিবাড়ী ফায়ার সার্ভিসের সামনে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুড় বহনকারী ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক উপজেলার বিভিন্ন এলাকা থেকে গুড় নিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পর ভ্যানে থাকা গুড় রাস্তায় ছড়িয়ে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ভ্যানচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.