
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হওয়া ভ্যানচালক হাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাফিজুর রহমান মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
হাফিজুরের ছেলে সজিব মিয়া জানান, গত শুক্রবার রাতে অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে তাঁর বাবার ভ্যান ভাড়া করে। উপজেলার কাঁঠালী গ্রামের নির্জন জায়গায় গেলে তাঁকে বেহুঁশ অবস্থায় ফেলে রেখে ভ্যান ও কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
পরে স্থানীয় লোকজন হাফিজুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসকেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, কেউ অভিযোগ করেননি। তবে কোতোয়ালি পুলিশের সহায়তায় ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।।
এসমম১৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.