
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ১০টি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় করাতকলের সরঞ্জামাদি জব্দ করা হয়।
আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর, চেংমারী ও ময়েনপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি বলেন, "অবৈধ করাতকলের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।"
[caption id="attachment_34101" align="aligncenter" width="550"]
মিঠাপুকুরে অবৈধ করাতকলে অভিযান, ১০টি করাতকল বন্ধ[/caption]
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.