
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে ঘাঘট ও যমুনেশ্বরী নদীর বিভিন্ন স্থান থেকে স্থানীয় কিছু অসাধু ব্যক্তিদের সহযোগীতায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাশালী চক্র। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বালু উত্তোলনের সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
অবৈধ বালু উত্তোলনে জরিমানার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বুধবার বিকালে উঁচা বালুয়া হাসিয়া এলাকায় অবৈধ বালুর পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া। এসময় উঁচা বালুয়া পাইকাড়পাড়ায় একটি অবৈধ বালুর পয়েন্টে দুইজনকে আটক করা হয়।
আকট ব্যক্তিরা হলেন, উঁচা বালুয়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে ফারুক মিয়া ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর রসুলপুর গ্রামের তওজ উদ্দিনের ছেলে মমিন মিয়া। তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এরআগে মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে মাসিমপুর চর (আটপুনিয়া) পয়েন্টে আসাদুজ্জামান নামে এক ব্যবসায়ীকে ৪ লাখ ও বালুয়া-বড়বালা ব্রিজের উত্তর পূর্বকোণ পয়েন্টে বাহা উদ্দিন নামে এক ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নূর-ই আলম সিদ্দিকি।
অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় রঘুনাথপুর পয়েন্টের অবৈধ বালু উত্তোলনকারীরা। পরে, সেখানকার বালু উত্তোলনের বিভিন্ন সারঞ্জমাদি ধ্বংস করে দেয়া হয়।
উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মামুন ভূঁইয়া বলেন, অবৈধ বালুর পয়েন্ট বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। তারপরও কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধ বালু উত্তোলনে জরিমানার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.