
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি বর্নাঢ্য র্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। পরে ওভার ব্রীজের নিচে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে আওয়ামী লীগ নেতা আক্তারুল আলমের সভাপতিত্বে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
অন্যান্যেদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমীন, আওয়ামী লীগ নেতা ইলিয়াস আলী, প্রভাষক মাহবুবার রহমান প্রমুখ।
জাকির হোসেন সরকারের নেতৃত্বে আয়োজিত র্যালী ও সমাবেশে নেতাকর্মী, সমর্থক, জনসাধারণের ঢল নেমেছিল।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.