
স্টাফ রিপোর্টার:
জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক কমিটির আয়োজনে শুক্রবার দুপুরে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের মাঠে জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক মাষ্টার মোহন লাল কুজুরের সভাপতিত্বে ও সদস্য সচিব সুকচাঁন খালকো' র সঞ্চালনায় উন্মক্ত বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে রোজলিন লাকড়া, অনিতা পাহান, সবুজ পাহান, সিরাজ মাহাতো, মনমত খাঁ খাঁ, রবিনাথ খালকো, মুকুল কুজুর, পূর্ণ লাকড়া, ও সুধীর খালকো প্রমুখ।
আগামী সভায় জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকারী কমিটি গঠন বিষয় সহ মিঠাপুকুর উপজেলায় ১৭ টি ইউনিয়নে মধ্যে ১৪ টি ইউনিয়নের বসবাস রত উড়াঁও, সাঁওতাল, মাহালী, মাহাতো, মুন্ডা, পাহানসহ অন্যান্যে সম্প্রদায়ের আদিবাসীদের বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.