
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রিয়া ও সাংস্কৃতি প্রতিযোগীতা-২০২২ এর উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দীনব্যাপী এই প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ।
[caption id="attachment_34871" align="aligncenter" width="600"]
উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রিয়া ও সাংস্কৃতি প্রতিযোগীতা-২০২২ এর উদ্বোধন ও পুরষ্কার বিতরণ[/caption]
আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে এইচএন আশিকুর রহমান এমপি'র নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.