
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় রোকেয়া অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, শঠিবাড়ী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও আওয়ামীলীগ নেতা মেসবাহুর রহমান মঞ্জু, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম লাল, শঠিবাড়ী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেম আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক আনোয়ার সাদাত লেমন, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমুখ।
শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.