
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে আবর্জনার স্তুপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে এসিল্যান্ডের কার্যালয়ের পাশে পরিত্যাক্ত অবস্থায় লাশটি উদ্ধার হয়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি অপরিণত নবজাতকের লাশ দেখতে পেয়ে পুুলিশে খবর দেয় এলাকাবাসি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসি বলেন, কোন অবৈধ সর্ম্পকের ফলে জন্ম নেওয়া শিশুটি গর্ভাপাত করে কেউ সেখানে লাশটি ফেলে রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, যেখানে লাশটি পাওয়া গেছে, তার পাশেই একটি বাড়িতে দীর্ঘদিন ধরে এমআরডিএনসি করা হয়।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, লাশটি পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.