
স্টাফ রিপোর্টার:
২০০৪ সালে ২১ শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দু‘গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_36180" align="aligncenter" width="570"]
প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। -M24News[/caption]
রবিবার (২১ আগষ্ট) দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়ামে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর জেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও লাবন্য প্রকল্পের প্রধান সমন্বয়কারী রেহানা আশিকুর রহমান, প্রচার প্রকাশনা কেন্দ্রীয় উপ কমিটির সদস্য রাশেক রহমান, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল করির টুটুল, শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান মঞ্জু প্রমুখ।
[caption id="attachment_36181" align="aligncenter" width="600"]
বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি। -M24News[/caption]
সভা শুরুর আগে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে, এমপি পুত্র রাশেক রহমানের নের্তৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
[caption id="attachment_36182" align="aligncenter" width="600"]
জাকির হোসেন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। -M24News[/caption]
অপরদিকে, একই সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের নের্তৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল কাশিপুর ঈদগা মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে মহাসড়কের ওভার ব্রিজের নিচে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আওয়ামী লীগ নেতা আকতার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
[caption id="attachment_36183" align="aligncenter" width="500"]
মহাসড়কের ওভার ব্রিজের নিচে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের ঢল। -M24News[/caption]
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, যুব লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু, আওয়ামী লীগ নেতা প্রভাষক মাহাবুব, ছাত্র নেতা নাহিদ হাসান ও সেলিম প্রমুখ।
গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছিল।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.