
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা এবং সহকারী কমিশনার ভূমির (এসিল্যােন্ড) মাহমুদুল হাসান মৃধার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার পৃথকভাবে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সকালে ইউএনও'র কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন নবাগত ইউএনও ফাতেমাতুজ জোহরা। এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সহ সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, কার্যকরী সদস্য প্রদীপ কুমার গোস্বামী, আব্দুল হালিম, হাফিজুর রহমান মানিক, সনজিত মহন্ত, মোতাহার হোসেন প্রমুখ।
পরে, বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মৃধার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.