
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
কানাডার দাতা সংস্থার অর্থায়নে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভার্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আয়োজনে আজ মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হয়রতপুর ও রাণীপুকুর ইউনিয়নের ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের নাগরিক প্রকল্পের প্রজেক্ট অফিসার, গৌসুল আজম, উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক গোলাপ বাড়া, বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি শ্রীমতি আলোতি খালকো, সাধারণ সম্পাদক মিনা মিনজি, রাণীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি সারওয়ার আলম সোহেল প্রমুখ।
বক্তারা বক্তব্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.