
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেসের আয়োজনে বেগম রোকেয়া অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক মাহবুব আলম। স্বাভাবিক প্রসবসেবা বিষয়ক উপস্থাপনা করেন ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবিএম সামছুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম রেজাউল করিম
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. শেখ মো. সাইদুল ইসলাম, রংপুর বিএমএ’র সভাপতি ডা. মো. দেলওয়ার হোসেন ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুল হাকিম।
কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিনস্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (চব্বিশ ঘন্টা সপ্তাহে) চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার জন্য জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.