
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে এম্বুলেন্স-কার্গো মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। বুধবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের এসএ এগ্রো লিমিটেড সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম পলাশ ব্যানার্জি (৫০)। তিনি গ্রামীন ব্যাংকের গাইবান্ধার পলাশবাড়ী এরিয়ার ধাপেরহাট সাদুল্যাপুর শাখার ম্যানেজার (শাখা ব্যবস্থাপক) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কর্মস্থল পলাশবাড়ীতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন পলাশ ব্যানার্জি। সঙ্গে সঙ্গে তাঁকে এম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। পথে উপজেলার এসএ এগ্রো লিমিটেড সংলগ্ন পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় তাঁর স্ত্রী (৪০), দুই মেয়ে সন্তান অন্বেষা (৮), আইসি (৪) ও এম্বুলেন্স চালক গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ব্যাংক কর্মকর্তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.