নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
‘পুলিশের সঙ্গে কাজ করি-মাদক-জঙ্গী-সন্ত্রাসমূক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মিঠাপুকুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং থানা কমিটি যৌথভাবে এসব কর্মসূচী পালন করে।
সকালে মিঠাপুকুর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক প্রদীপ কুমার গোস্বামী।
বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.