
মো: শামীম আখতার |
খরিপ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিঠাপুকুর উপজেলার দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এনামুল হক, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া প্রমুখ।
কৃষক রবিউল ইসলাম বলেন, বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার পেয়ে বোরো আবাদ করেছিলাম। বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছে। এখন আবার সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দুবার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আবেদীন বলেন, এ বছর আমরা উপজেলার ২ হাজার কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার