[caption id="attachment_973" align="aligncenter" width="768"]
বেগম রোকেয়া অডিটরিয়াম হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান।[/caption]
মিঠাপুকুর উপজেলা কৃষক লীগের আয়োজনে এক বিশাল কৃষক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের বেগম রোকেয়া অডিটরিয়াম হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান।
[caption id="attachment_974" align="aligncenter" width="900"]
মিঠাপুকুর উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।[/caption]
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন। এসময় বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম আহবায়ক মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
[caption id="attachment_976" align="aligncenter" width="859"]
মিঠাপুকুর উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।[/caption]
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সমবাশে কৃষকের ধানসহ সকল উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
শামীম/সোনা
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.