
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার অভিযোগ সূত্র ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ছাত্রীটি গত ২৫ ডিসেম্বর সকালে অন্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলা করছিল। এসময় শিশুটি পানি খাওয়ার জন্য পাশের বাড়িতে যায়। পাশের সেরুডাঙা খামার গ্রামের দুলু মিয়া (৪৫) শিশুটিকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে অন্য শিশুরা দৌড়ে আসলে দুলু মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। তবে, অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, মামলার একমাত্র আসামীকে ধরতে বিভিন্নস্থানে সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। আশা করি খুব দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.