
মো: শামীম আখতার:
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নিব’ -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মিঠাপুকুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সোমবার দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।
এরআগে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.