নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
'দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়নের আয়োজনে শুক্রবার সকালে একটি র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, আরডিআরএস বাংলাদেশের এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর কো-অর্ডিনেটর দীপক চন্দ্র নাথ, মিঠাপুকুর প্রেস ক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.