
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও সিমেন্টভর্তি কার্গোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ গরু ব্যবসায়ী (বাবা ও ছেলে) বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বুধবার বিকালে মিঠাপুকুর ফায়ার সার্ভিস সংলগ্ন বৈরাতি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার সদর উপজেলার নামুজা শাহাপাড়া গ্রামের গরু ব্যবসায়ী সুধীর চন্দ্র (৪৫) ও তাঁর বাবা লাল চাঁদ (৭০)।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারা গরু কিনে অন্য ব্যবসায়ীদের সাথে ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে মিঠাপুকুর ফায়ার সার্ভিস সংলগ্ন বৈরাতি মোড় এলাকায় রংপুরগামী একটি সিমেন্টভর্তি কার্গোর সাথে গরু বহনকারী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা ৪ জন গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় দুইজনের মৃত্যু হয়।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন আলী জানান, ময়নাদন্ত শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.