
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুুকুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বুলু মিয়া নামে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭সেপ্টেম্বর) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার গড়ের মাথা নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত বুলু মিয়া চেংমারী ইউনিয়নের জালাদীপুর গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে বুলু মিয়া একটি অটোভ্যান যোগে পাগলারহাট থেকে স্ত্রী ও কন্যাকে সাথে নিয়ে মিঠাপুকুর উপজেলা সদরে যাচ্ছিলেন।
পথিমধ্যে গড়ের মাথা নামক স্থানে মহাসড়ক অতিক্রম করার সময় রংপুরগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বুলু মিয়া অটোভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এসময় বগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় বুলু মিয়ার স্ত্রী ও সন্তান। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.