
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলার তাহিয়ারপুর উত্তপাড়া জামে মসজিদের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদের উদ্বোধন করা হয়।
মধ্য প্রাচ্যের দেশ কুয়েতের রাহমা ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় মসজিদ নির্মাণ করে ঢাকার উত্তরার সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলোজিকাল সাপোর্ট (এসএসটিএস) নামে একটি সংস্থা।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোকলেছুর রহমান, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সুধী আবুল হোসেন, আ. মজিদ, ঠিকাদার আ. কাদের প্রমুখ। ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মাসুদ মিয়া।
অনেক পূর্বে প্রতিষ্ঠা করা মসজিদ ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ে। সম্প্রতি ভেঙে নতুনভাবে মসজিদটি নির্মাণ করা হয়। কুয়েতের রাহমা ইন্টারন্যাশনাল নতুন মসজিদ নির্মান করে দেয়। নতুন মসজিদ পেয়ে তাহিয়ারপুর গ্রামবাসি খুবই আনন্দিত।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.