
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় সুমন কুমার (৩৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলাহাট সংলগ্ন গ্যাস লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন কুমারের বাড়ী রংপুর নগরীর নুরপুর এলাকায়। তিনি মিঠাপুকুর ব্র্যাক অফিসে প্রগতি শাখার সিও হিসেবে কর্মরত ছিলেন বলে জানাগেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ড্রাম ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমন কুমারের লাশ উদ্ধার করে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.