
স্টাফ রিপোর্টার:
"সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ"-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক" প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ জুলাই) উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাট মন্ত্রণালয়ে উপ-সচিব ও প্রকল্প পরিচালক ফারুক আহমেদ।
সহকারী কমিশনার (ভূমি) মুলতাসিম বিল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিজে আর আই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ শাহাদত হোসেন, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, উপ-সহকারী পাট কর্মকর্তা তপন কুমার রায় প্রমুখ।
প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন পাট পচন, উন্নত পদ্ধতিতে চাষ, পাট চাষ, উন্নত পাটবীজের ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে পাটবীজ উৎপাদনকারী ও পাট চাষী ১০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.