
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে দুই অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে একজন শিশু ও চালকসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৬ আগষ্ট) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের টিএনটি অফিস সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। খবরপেয়ে ওই ছয় যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
আহতরা হলেন- মো: সাইদুল ইসলাম (৫০), মোছা: মেনারা বেগম (৪৫), মোছা: সুমাইয়া খাতুন (৮), মোছা: রুপালী বেগম (৩০), সোনালী বেগম (৩০) ও মোছা: রাশেদা বেগম (২৫)। আহতরা সবাই দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের বাসিন্দা।
শঠিবাড়ী ফায়ার ষ্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম জানান, বুধবার রাত ৮ টার দিকে একটি অটো ছয়জন যাত্রী নিয়ে মিঠাপুকুর থেকে শঠিবাড়ী যাচ্ছিল। টিএনটি অফিসের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ফাঁকা অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিক্সার ছয়জন যাত্রী আহত হয়।
খবরপেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় আশেপাশে কেউ না থাকায় পালিয়ে যায় ফাঁকা অটোটি।
এম২৪নিউজ/আখতার