
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে দুই দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ আগষ্ট) এ প্রশিক্ষনের সমাপনী দিনে 'কৃষি উন্নয়ন এর মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প' এর আওতায় ৫ জন কৃষকের মাঝে একক ফল বাগানের ২ টি প্রদর্শনী এবং ভার্মিকম্পোস্ট এর ৩ টি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
সেইসাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ০৪ একর আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবস ও প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম, ডিডি হেডকোয়ার্টার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশিক্ষণ অফিসার এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (ক্রপ) আনোয়ার হোসেন, মনিটরিং অফিসার সাইফুল আলম, কৃষি উন্নয়ন এর মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক কো-অর্ডিনেটর আমিনা খাতুন, মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন এবং কৃষি সম্প্রসারণ অফিসার অনিক মেহফুজ।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ আধুনিক উফশি জাতের ধান বীজের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য প্রকল্পভুক্ত কৃষকদের বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে কৃষকের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস প্রদান করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.