
স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিঠাপুকুর উপজেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি অফিস সংলগ্নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ সভায় বিএনপি’র উদ্যোগে মোট (১৩৯)টি পূজা মন্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যবস্থা করা হয় এবং ব্যক্তিগত উদ্যোগে অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারের সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিঠাপুকুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক হর কুমার বর্মণের সভাপতিত্বে বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় বক্তারা বলেন, হিন্দুরা আমাদের ভাই। যে যার ধর্ম পালন করবে। ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই। অন্য কোনো দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে। তাই দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজামণ্ডপ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.