
স্টাফ রিপোর্টার:
এ বছর মিঠাপুকুরে ১৩৫ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা উৎসব পালন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়ামে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ।
সভায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মিঠাপুকুর প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় আনসার সহ ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে পূজা উদযাপনে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। বিভিন্ন মন্ডপের সভাপতি, সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দরা সভায় অংশগ্রহন করে। মন্ডপে উৎসবকে নিরাপদ ও জাঁকজমক করতে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, মেলা সীমিত করা, মাত্রাতিরিক্ত শব্দ ব্যবহার না করা ও সুষ্ঠও শান্তি পূর্ণ ভাবে যাতে সনাতন ধর্মালম্বীরা প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারে তার সিদ্ধান্ত গৃহীত হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.