
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে মিঠাপুকুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১৩ এর সদস্যরা।
এদিন রাত ১০ টার দিকে র্যাবের পক্ষ থেকে এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রী সজিব বাবু ধর্ষণের শিকার তরুণীকে কয়েকদিন ধরে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিলে আসছিল। রাজি না হওয়ায় গত ১২ জুন রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বসত বাড়ির উত্তর পার্শ্বে সুপারি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিপন মিয়াও জোর করে তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই প্রেসবার্তায় বলা হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.