
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনভর মিঠাপুকুরে পৃথক পৃথক ভাবে শোভা যাত্রা, আনন্দ র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও গাছের চারা বিতরন করা হয়।
[caption id="attachment_36775" align="aligncenter" width="600"]
কেক কাটার আয়োজন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন। -M24News[/caption]
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।
[caption id="attachment_36779" align="aligncenter" width="600"]
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। -M24News[/caption]
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা আয়োজনে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। এতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে ১৭টি ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_36777" align="aligncenter" width="600"]
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -M24News[/caption]
অপরদিকে, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে মহাসড়কের ওভারপাসের নীচে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_36780" align="aligncenter" width="600"]
রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা শিক্ষর্থীদের মাঝে বিতরণ করেন। -M24News[/caption]
এদিকে, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা উপজেলার ১৭টি ইউনিয়নের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি ছাত্রছাত্রীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন।
[caption id="attachment_36778" align="aligncenter" width="600"]
যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুর নেতৃত্বে র্যালী বের করা হয়। -M24News[/caption]
এছাড়াও, মিঠাপুকুর উপজেলার সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক নেতা-কর্মীদের আয়োজনে বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা দুপুরে মিঠাপুকুর ওভার ব্রীজের নীচে অনুষ্ঠিত হয়।
এরআগে, সকাল ১১টার দিকে বাংলাদেশ শিশু একাডেমি মিঠাপুকুর এর একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.