স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে বিষমূক্ত নিরাপদ সবজি কর্ণার স্থাপন করেছে কৃষি অধিদপ্তরের হর্টেক্স ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার দুপুরে এই কর্ণারের উদ্বোধন করেন এনএটিপি প্রকল্পের হর্টেক্স ফাউন্ডেশনের পোস্টহারভেস্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট ড. মো. আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন।
মিঠাপুকুর কৃষি অধিদপ্তরের সহায়তায় উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ডে কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাত কেন্দ্রে নিরাপদ সবজি কর্ণার স্থাপন করা হয়েছে।
কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাত কেন্দ্রের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক গোলজার হোসেন বলেন, উপজেলার ১৭ ইউনিয়নে ২০টি গ্রুপে চার শতাধীক কৃষক বিষমুক্ত সবজি উৎপাদন করে থাকে। কৃষকদের বিষমুক্ত সবজি বাজারজাত কেন্দ্রে নিয়ে আসেন। এখান থেকে ক্রেতারা নিঃসন্দেহে বিষমুক্ত সবজি কিনতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.