
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ঐতিহ্যবাহী চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এ নূরানী ও নাজেরা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ জুন) বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে এক উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এবারের শিক্ষাবর্ষে নূরানী বিভাগ থেকে নাজেরা বিভাগে ৪ জন এবং নাজেরা বিভাগ থেকে চূড়ান্ত হেফজ বিভাগে ৮ জন ছাত্র সফলভাবে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ এই ১২ জন শিক্ষার্থীর পবিত্র কুরআন শিক্ষার পরবর্তী ধাপের আনুষ্ঠানিক সূচনা করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসায় কর্মরত শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ, হাফেজ মোহাম্মদ সাব্বির আহমেদ, ক্বারী মোহাম্মদ ফিরোজ কবির, মোহাম্মদ রাফিউল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সবক প্রদান ও উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট হাফেজ মাওলানা মোহাম্মদ হাসেম আলী। দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সার্বিক উন্নতি, মুসলিম উম্মাহর শান্তি এবং কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.