
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক্টর জীবন প্রদীপ নিভিয়ে দিল জিমসা হোসেনের (১৫)।
আজ বুধবার সকালে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১ টায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে নর্দান ফুডস এর সামনে বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.