
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথি'র বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা কর্মশালায় সভাপতিত্ব করেন।
উপজেলা প্রশাসনের আয়োজন কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, শঠিবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, দূর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সাইদসহ সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, কর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এনজিও প্রতিনিধি।
কর্মশালায় নারীর ক্ষমতায়ন, আশ্রায়ন প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচী এবং সবার জন্য বিদ্যুৎ উদ্যোগগুলো নিয়ে বিস্তর আলোচনা, সমস্যা-সম্ভাবণা ও মুল্যায়ন বিষয়ে উপস্থাপনা করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.