
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী। এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মুহাম্মদ জহুরুল হক, রংপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক ও মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি মো. গোলাম রব্বানী।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ২৭৪ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার