
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টক শো ব্যক্তিত্ব রাশেক রহমানের লেখা "উপাখ্যান" ও "প্রণয়ের রাজনীতি" নামক দুটি বই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট তুলে দেয়া হয়।
আজ রবিবার বিকালে বেগম রোকেয়া অডিটরিয়ামে বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। এসময় বই দুটি লেখার উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান।
আলোচনা সভা শেষে রাশেক রহমানের লেখা "উপাখ্যান" ও "প্রণয়ের রাজনীতি" নামক দুটি বই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট তুলে দেয়া হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.