
স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মিঠাপুকুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জাকির হোসেন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাবু নিরঞ্জন মহন্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাশেবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক প্রমুখ।
এরআগে এমপি জাকির হোসেন সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সরকারি বে-সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অপর্ণ করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.