
স্টাফ রিপোর্টার:
বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকার বর্ষপূর্তি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। পত্রিকাটির ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (১১নভেম্বর) সকালে মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিঠাপুকুর প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক জামান।
দৈনিক সকালের বাণীর মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি ও মিঠাপুকুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিরুল কবির সুজনের সঞ্চালনায় বর্ণাঢ্য আয়োজনে মতামত প্রকাশ ও পত্রিকাটির সমৃদ্ধি কামনা করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম আখতার, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, যুগ্ম সম্পাদক রুবেল হোসাইন সংগ্রাম, কোষাধ্যক্ষ শাহিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক শাকিল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন রাব্বি, ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান মারজান, সিনিয়র সদস্য মোতাহার হোসেন, প্রদীপ কুমার গোস্বামী, হাফিজুর রহমান মানিক, হাবিবুর রহমান সোনা, রবি খন্দকার, মনিরুজ্জামান বিজয়, সদস্য মাহমুদুল রহমান বিপ্লব, রেজাউল করিম লাবলু, বিপুল চন্দ্র বর্মন, বাবু লাল মার্ডি, মিল্লাত হাসান, রাখিবুল ইসলাম, শামীম রানা প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.