
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় বাদ পড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় বালুয়া মাসিমপুর, বালারহাট, দুর্গাপুর ও ইমাদপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার এই ক্যাম্পেইনের আয়োজন করে আলোর পথিক ফাউন্ডেশন।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ মির হোসেন।
আলোর পথিক ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান বলেন, “২০১৫ সাল থেকে আলোর পথিক ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বালুয়া মাসিমপুর, বালারহাট, দুর্গাপুর ও ইমাদপুর ইউনিয়নে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় বাদ পড়া শিশু/শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই টিকাদান ক্যাম্পেইন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ জীবন নিশ্চিত করা সহ স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এম২৪নিউজ/আখতার