
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাসইটির আয়োজনে দিবব্যাপি ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
শুক্রবার সকালে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভূঁইয়া।
এসময় বক্তব্য রাখেন নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাসইটির মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি শাহ্ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
খেলায় ১২ টি ইভেন্টের উপজেলার ৫৩ টি বিদ্যালয়ের প্রায় ২শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশ নিবে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.